Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে ইভটিজারের মাথা ন্যাড়া করলো জনতা

BN DESK
01 September 2026, 07:01 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে ইভটিজারের মাথা ন্যাড়া করলো জনতা

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায়  ইভটিজিংয়ের অভিযোগে রেজাউল গাজী (৪০) নামের এক অটোচালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রেজাউল দীর্ঘদিন ধরে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশের এলাকায় নারীদের উত্ত্যক্ত করতেন। পথচারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করাসহ কুরুচিপূর্ণ মন্তব্য করতেন তিনি। এমনকি তার আচরণ থেকে শিশুরাও রেহাই পেত না। শুক্রবার সন্ধ্যায় একই ধরনের ঘটনা ঘটলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধরের পর মাথা ন্যাড়া করে দেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে আলোচনা-সমালোচন। অনেকেই স্থানীয় লোকদের এমন পদক্ষেপকে সমর্থন জানালেও কেউ কেউ আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে ইভটিজারের মাথা ন্যাড়া করলো জনতা

B
BN DESK | 15 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার