Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
08 October 2025, 05:07 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে মারজিয়া আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন মারজিয়া।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মহিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে। কিছুদিন আগে আপন চাচাতো ভাই জাহিদ প্যাদার সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের স্বামী জাহিদ জানান, শুক্রবার রাতে মারজিয়া তাকে ফুচকা আনতে বলেন। কাজের ব্যস্ততায় দেরি হওয়ায় তিনি মাছ নিয়ে বাড়ি ফেরেন। এতে মারজিয়া রাগ করেন। মাছ কেটে ধোয়ার পর মোবাইল দেখতে গেলে জাহিদ তাকে ঘুমাতে বলেন। তখন তিনি রাগ করে বারান্দায় ঘুমাতে যান। পরে সকালে জাহিদ ঘুম থেকে উঠে দেখেন, বারান্দার আড়ায় ঝুলছে মারজিয়ার নিথর দেহ।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার