Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে খেলনা পিস্তলসহ ২ ভুয়া র‌্যাব আটক

BN DESK
10 October 2025, 08:44 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে খেলনা পিস্তলসহ ২ ভুয়া র‌্যাব আটক

পটুয়াখালী-ঢাকা মহাসড়কের পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট এলাকা থেকে দুজন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে সাড়ে দশটার দিকে দুমকি থানার পুলিশ তাদের আটক করে। আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো পায়রা সেতুর টোলপ্লাজায় দুমকি থানার এসআই ফরিদ উদ্দিন টহল দল নিয়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছিলেন। রাত সাড়ে দশটার দিকে বরিশালের দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে তল্লাশির জন্য সিগন্যাল দেয় পুলিশ।

মাইক্রোবাসে থাকায় ৬ জন যাত্রীর মধ্যে দুজনকে নামিয়ে তাদের ব্যাগ তল্লাশি শুরু করলে মাইক্রোবাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়। এসময় ওই দুই যাত্রী পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে তিনটি র‌্যাবের পোশাক, দুটি খেলনা সাদৃশ্য পিস্তল, একটি ওয়াকি-টকি, ৫টি মোবাইলফোন, একটি হ্যান্ডকাফ, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি প্লায়ার্স (প্লাস) ও একটি স্ক্র ড্রাইভার উদ্ধার করা হয়।

 
 

আটককৃতরা হলেন- আল আমিন দুয়ারি ও তারেক ব্যাপারী। এদের মধ্যে আল-আমিন দুয়ারির বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ গ্রামে। তার বাবার নাম মৃত বারেক দুয়ারি। আর তারেক ব্যাপারী, বাবার নাম কাশেম ব্যাপারী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। বাউফলের আলআমিনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধরনের ৯ টি মামলা রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত পরে জানাবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে খেলনা পিস্তলসহ ২ ভুয়া র‌্যাব আটক

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার