Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

BN DESK
10 October 2025, 09:31 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

পটুয়াখালীর লাউকাঠী নদীতে গোসল করতে নেমে রাহুল সমাদ্দার (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

রাহুল সমাদ্দার স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র ছিল বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহুল নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে রাহুলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার