Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে নসিমনের চাপায় গৃহবধূ নিহত

BN DESK
03 September 2026, 10:53 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে নসিমনের চাপায় গৃহবধূ নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় পণ্যবোঝাই নসিমনের নিচে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধূলাসার ইউপির চরচাপলী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের ছগির হাওলাদারের স্ত্রী। এছাড়া এই গৃহবধূর ফারজানা (৮) ও সাইমুন (৫) নামের দু'টি শিশু সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, গৃহবধূ মিনারা সকালে বাড়ির পাশে পুকুর ঘাটে থালা বাসন ধৌঁত করছিলেন। এসময় ওই পুকুর লাগোয়া একটি গ্রামীন সড়ক দিয়ে যাওয়ার সময় নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে তার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। পরে স্বজনরা পানির নিচ থেকে নসিমনে চাপাপড়া  তার মরদেহ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি।  নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে নসিমনের চাপায় গৃহবধূ নিহত

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার