Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে নিজ বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার  

BN DESK
10 October 2025, 09:18 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে নিজ বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার  

নিউজ ডেস্ক:  পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের টেঙ্গাতলা এলাকায়  এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সরোয়ার তালুকদারের (৩২) ওই গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, শনিবার দুপুরে ফুপুর বাড়িতে দাওয়াত খেয়ে এসে নিজ ঘরে ঘুমাতে যান সরোয়ার। সন্ধ্যা ৭টার দিকে চাচাত বোন মাহিনুর তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনকে জানান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সরোয়ারকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ফুপাত বোন লুৎফা বেগম অভিযোগ করে বলেন, ‘‘ঘরের মাঝখানের দরজা এবং দুটো জানালা নিচের দিক দিয়ে ভাঙা ছিল। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।’’

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে নিজ বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার  

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার