Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে মাদকসহ জনস্বাস্থ্য প্রকৌশলী ও তার ২ সহযোগী গ্রেফতার

BN DESK
03 September 2026, 10:34 AM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে মাদকসহ জনস্বাস্থ্য প্রকৌশলী ও তার ২ সহযোগী গ্রেফতার

পটুয়াখালীতে মাদকসহ ভোলার তজুমুদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৩৮) ও তার সহযোগী দু’জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দশমিনা উপজেলার বহরমপুরা ইউনিয়নের বগুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বাউফলের কালাইয়া ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। অন্যরা হলেন কালাইয়া ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।

পুলিশ জানায়, দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সময় বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরে ১১৫ পিস এবং ইয়াবা ক্রয় করতে আসা মারুফ বিল্লাহ সুমনকে তল্লাশী করে ১০৭ পিস এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমানকে তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার  করে পুলিশ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে মাদকসহ জনস্বাস্থ্য প্রকৌশলী ও তার ২ সহযোগী গ্রেফতার

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার