Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে যৌথবাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

BN DESK
04 September 2026, 12:50 AM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে যৌথবাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার তার নিজ বাসভবনের পৃথক দুটি কক্ষ থেকে ১ টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে গোলাবারুদ ও পিস্তল উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরি। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে যৌথবাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার