Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
07 June 2026, 10:58 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালী শহরের একটি রেস্টুরেন্টের আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার পৌর পার্ক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। তিনি পৌর পার্ক রেস্টুরেন্টে শেফ (বাবুর্চি) হিসেবে কর্মরত ছিলেন এবং রেস্টুরেন্টের স্টাফদের জন্য নির্ধারিত আবাসিক কক্ষেই বসবাস করতেন।

পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, সকালে সহকর্মীরা আবাসিক কক্ষে সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার