Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে সেফটি ট্যাংকে পড়ে নিহত ১

BN DESK
04 September 2026, 02:02 AM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে সেফটি ট্যাংকে পড়ে নিহত ১

পটুয়াখালী সদর উপজেলার কলাতলা এলাকায় নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে পড়ে একজন শ্রমিক নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক অসাবধানতা বশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

নিহত শ্রমিকের নাম মো. সাগর (৩৮)। তিনি গাইবান্ধা জেলার বালুরচর উপজেলার বাদিয়াখালী গ্রামের বাসিন্দা এবং মাহাতাব মিয়ার ছেলে। তবে আহত শ্রমিকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মৃতদেহ পটুয়াখালী হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, নির্মাণকাজে সুরক্ষার অভাবই এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা। 

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পটুয়াখালীতে সেফটি ট্যাংকে পড়ে নিহত ১

B
BN DESK | 18 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার