Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পথচারীকে চাপা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

BN DESK
08 October 2025, 03:24 PM পড়তে ১ মিনিট
পথচারীকে চাপা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আজ সোমবার (২৮ জুলাই) খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাটের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাদ বৈদ্যর ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুর শিকদার বাড়ির মৃত দুলাল শিকদারের ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)। এ সময় আহত হয়েছেন চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায়, পথচারী রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীসহ পথচারী রাজেশ্বর বৈদ্য সড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটানাস্থলে এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পথচারীকে চাপা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার