Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

BN DESK
25 May 2026, 01:07 AM পড়তে ১ মিনিট
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
 
এর আগে গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
 
ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
তিনি বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপদস্থ একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক ছিলেন এবং ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
বিশ্বব্যাংকের একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে জোবায়দুর রহমান আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
 
তিনি জাতীয় আর্থিক ব্যবস্থা জোরদারে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।
 
জোবায়দুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস)-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য।
পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার