Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

BN DESK
12 March 2026, 05:45 PM পড়তে ১ মিনিট

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে রাজনৈতিক পদ-পদবির মোহ থেকে দূরে থেকে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১১ মার্চ) রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, শুধু সংগঠন করার জন্য বা নামের আগে পদবি লাগানোর উদ্দেশ্যে এই সংগঠন করা হবে না। বর্তমানে দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় অনেকেই যুক্ত হতে চাইবে, তবে এ বিষয়ে সতর্ক থাকা হবে।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই দেশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে এবং আধিপত্যবাদী শক্তি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপ করেছে। গত ১৭ বছরে দেশকে খুন-খারাবির নগরীতে পরিণত করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধকে বিকৃত করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এমন একটি সংগঠন গড়ে তোলা হবে, যা দেশের প্রয়োজনে বা সংকটে সবার আগে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। রমজানের কারণে ঈদের পর থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে এবং কেন্দ্র থেকে জেলা-মহানগর পর্যায়ে সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজুল উলফাত ও সদস্যসচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার