Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী

BN DESK
05 September 2026, 06:02 AM পড়তে ১ মিনিট
পবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে মুসলিম উম্মাহর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করে যে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেছেন, শাবান মাসের এক বিশেষ রাতে আসে, শবে বরাত, যা মুসলিমদের জন্য অত্যন্ত মহিমান্বিত। এ উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমান বলেন, ‘বরাত’ শব্দের অর্থ হলো মুক্তি বা নাজাত, এবং শবে বরাতের রাতের গুরুত্ব অত্যন্ত বেশি। এই রাতে আল্লাহ্ তাঁর সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র রাতে সারারাত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল, ত্রুটি ও পাপ থেকে মুক্তি প্রার্থনা করেন। তিনি বলেন, আল্লাহ এই রাতে ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন এবং তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

পবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী

B
BN DESK | 13 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার