Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরীক্ষায় অসদুপায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার ও ৯ শিক্ষককে অব্যাহতি

BN DESK
03 September 2026, 04:03 AM পড়তে ১ মিনিট
পরীক্ষায় অসদুপায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার ও ৯ শিক্ষককে অব্যাহতি

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটিতে হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে চলতি দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আট জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের সহযোগিতা করার কারণে কেন্দ্র সচিব ও হল সুপারসহ নয় জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তাদেরকে অব্যাহতি দেন। চলতি বছরে তারা আর পরীক্ষায় অংশগ্রহণ ও দায়িত্ব পালন করতে পারবেন না।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দাখিল গণিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। 

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- শ্রাবনী আক্তার, হাফিজুল ইসলাম, তাওহীদুল ইসলাম, মোস্থাফিজুর রহমান, রবিউল খান, রাইয়ান, আব্দুল্লাহ ও মো.সায়েম। তারা সবাই হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী। 

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- কেন্দ্র সচিব চরআমতলী ছালেহিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুর রব, হল সুপার মো. হোসাইন। 

এছাড়া সাত শিক্ষক হলেন- ছৈলাবুনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, তালতলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাহামুদুল হাসান, পাইলট দাখিল মাদরাসার শিক্ষক এমদাদুল হক, ডেবরা দাখিল মাদরাসার শিক্ষক রেজাউল করিম, ভেরনবাড়িয়া মাদরাসার শিক্ষক জহিরুল ইসলাম, চরআমতলী দাখিল মাদরাসার শিক্ষক নিবারন জোমাদ্দার ও তালতলা মাদরাসার সহকারী শিক্ষক ফারুক হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “বই, কাগজ ও দেখাদেখি করে লেখার কারণে আট শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সহযোগিতা করার কারণে সাত জন শিক্ষক ও দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও হলসুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর নলছিটিতে ৯টি কেন্দ্রে ৩ হাজার ৭৬০ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এ পর্যন্ত উপজেলায় ১৫ শিক্ষার্থী বহিষ্কার ও ১৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পরীক্ষায় অসদুপায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার ও ৯ শিক্ষককে অব্যাহতি

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার