Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পল্লবীতে শহিদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে বিএনপি

BN DESK
10 October 2025, 12:11 PM পড়তে ১ মিনিট
পল্লবীতে শহিদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে বিএনপি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার (২৬ জুলাই) সকালে মাইলস্টোন স্কুলের নিহত আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাত করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী।

শহিদ আফনান ফাইয়াজের বাবা আব্দুস বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন। এসময় রিজভী বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আমরা শুধুমাত্র আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আল্লাহতালা মেধাবী ফাইয়াজকে বেহেশত নসিব করুন।’

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল নেতা ডা. সাব্বির প্রমুখ। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

পল্লবীতে শহিদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে বিএনপি

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার