Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পল্লী বিদ্যুতের ট্রলি চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

BN DESK
01 September 2026, 08:25 PM পড়তে ১ মিনিট
পল্লী বিদ্যুতের ট্রলি চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

নেত্রকোণার মদন উপজেলায় পল্লী বিদ্যুতের শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাপায় এক কলেজছাত্রী প্রাণ হারিয়েছেন। 

রোববার সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মদন থানার এসআই আজিজুর রহমান। 

নিহত লাকি আক্তার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

স্থানীয়দের বরাতে এসআই আজিজুর বলেন, কলেজের দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হন লাকি আক্তার। পথে সুজন বাজার এলাকায় সহপাঠীদের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পল্লী বিদ্যুতের পিলার পরিবহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে লাকি আক্তারকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। 

স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

এসআই জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। লাশ হাসপাতালে রাখা আছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান বলেন, “নেত্রকোণা জেলা সদর থেকে পিলার নিয়ে খালিয়াজুরী যাওয়ার পথে হ্যান্ডট্রলিটি দুর্ঘটনায় পতিত হয়। এতে একজন কলেজ ছাত্রী মারা গেছেন।” 

কীভাবে এরকম দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

পল্লী বিদ্যুতের ট্রলি চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

B
BN DESK | 26 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার