Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি

BN DESK
03 September 2026, 03:52 AM পড়তে ১ মিনিট
পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি

নিউজ ডেস্ক:   কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নওপাড়া এলাকার পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। 

রবিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ আছে। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘ দিন জেল খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওপাড়া এলাকার খবির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সময় ছবির শেখ এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে লোকজন ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পরে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এলাকা: কুষ্টিয়া মিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার