Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 03:29 AM পড়তে ১ মিনিট
পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিউজ ডেস্ক:   কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী বাগানপাড়া এলাকা থেকে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার শেখ (৭২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পেশায় মুদি দোকানি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুজদার শেখের দোকানে আইসক্রিম কিনতে যায় পাঁচ বছরের এক শিশু। এসময় নুজদার চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যৌন নিপীড়ন করেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘‘নুজদার দোকান থেকে কাঁদতে কাঁদতে মেয়ে বাড়িতে ফেরে। এসময় কাঁদার কারণ জানতে চাইলে বলে, দোকানদার হাতে চকলেট দিয়ে দোকানের ভেতরে নিয়ে খারাপ কিছু করেছে।’’

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘‘চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিকে আদালতে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার