Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

BN DESK
09 October 2025, 03:31 AM পড়তে ১ মিনিট
পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছায় একটি আবাসিক হোটেল থেকে শেখ বদরুল আলম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ জুলাই)  সকালে ওই হোটেলের বাথরুমে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, বদরুল আলমের বাড়ি পাইকগাছার পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামে। ৮-১০ বছর যাবত তিনি হোটেল আল মদিনায় বোর্ডার হিসেবে থাকেন। শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন।
 
হোটেলের ঝাড়ুদার , পরিষ্কার করতে যান। তার কক্ষে ছিটকিনি লাগানো ছিল। ডাকাডাকি করায় কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানালে তিনি দরজা খুলে ওই অবস্থা দেখে থানা পুলিশে সংবাদ দেন।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে ২-১ দিন আগে তার মৃত্যু হয়েছে।
এলাকা: খুলনা পাইকগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার