Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাওনা টাকা চাওয়ায় চাপাতির আঘাতে যুবক নিহত

BN DESK
01 September 2026, 08:27 PM পড়তে ১ মিনিট
পাওনা টাকা চাওয়ায় চাপাতির আঘাতে যুবক নিহত

নিউজ ডেস্ক:  খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজারে মাংস বিক্রির পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আরিফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আরিফ খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

ওসি মো. মাহফুজুর রহমান জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাংস বিক্রেতা আরিফ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলের মাংসের দোকানে যান। আরিফ দীর্ঘদিন ধরে রুবেলের কাছে মাংস বেচাকেনা করতেন। আরিফ ২ লাখ ৫০ হাজার টাকা রুবেলের কাছে পেতেন। ওই টাকা চাইলে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা চাপাতি দিয়ে আরিফের মাথায় আঘাত করেন। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় আরিফকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ৯ টার দিকে আরিফ মারা যান।

এলাকা: খুলনা রূপসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পাওনা টাকা চাওয়ায় চাপাতির আঘাতে যুবক নিহত

B
BN DESK | 01 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার