Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা, আটক ১

BN DESK
02 September 2026, 02:29 PM পড়তে ১ মিনিট
পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা, আটক ১

মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাজমা পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি নিহতের স্বজনদের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় বছরখানেক আগে রাজনগর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়ীক কাজের জন্য কয়েকমাসের কথা বলে নাজমার কাছ থেকে ৭ লক্ষ টাকা ধার নেন। মাসের পর মাস পেরিয়ে গেলেও নাজমার পাওনা টাকা তিনি ফেরত দেননি। পরে এলাকায় বিষয়টি নিয়ে বৈঠকের পর শুক্রবার (১৭ জানুয়ারি) নাজমার টাকা তিনি ফেরত দিবেন বলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে আশ্বস্ত করেন।

তিন আরও জানান, শুক্রবার সন্ধ্যার পর নাজমা সোহাগের বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে কিল-ঘুষি মেরে আহত করেন সোহাগ। শনিবার সকালে নাজমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।

রবিবার সকালে নাজমার মরদেহ ময়নাতদন্তে ও আটক সোহাগ মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা, আটক ১

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার