Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাওনা দুই হাজার টাকার জন্য সংঘর্ষ, আহত ২০

BN DESK
01 September 2026, 07:55 PM পড়তে ১ মিনিট
পাওনা দুই হাজার টাকার জন্য সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকূপায় পাওনা দুই হাজার টাকার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (১ মার্চ) সকালে উপজেলার রয়েড়া গ্রামে ঘটনাটি ঘটে। শৈলকূপা থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রয়েড়া গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে মুসার সমর্থক আকমল পাওনা দুই হাজার টাকা চান মোকাদ্দেসের সমর্থক সুজনের কাছে। এ নিয়ে দুইজনের কথা-কাটাকাটি হয়।

এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, “আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এখনো কাউকে আটক করা যায়নি। থানায় কোনো অভিযোগও আসেনি।”

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পাওনা দুই হাজার টাকার জন্য সংঘর্ষ, আহত ২০

B
BN DESK | 01 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার