Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 09:49 AM পড়তে ১ মিনিট
পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মফস্বল ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু ও পাথর লুটের একটি মামলার ওয়ারেন্ট ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া, গত বছরের ৫ আগস্টের পর সাদাপাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করে। এরপর থেকে তিনি কোনো নৌকা সাদাপাথরে পাঠাননি। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেন, “আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি। সকালে ডিবি পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে পাঠাব।”

 

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার