Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পানিতে গুঁড়া হলুদ মেশানোর ট্রেন্ড নিয়ে যা জানা গেল

BN DESK
02 September 2026, 05:31 AM পড়তে ১ মিনিট
পানিতে গুঁড়া হলুদ মেশানোর ট্রেন্ড নিয়ে যা জানা গেল

লাইফস্টাইল ডেস্ক: সোশ্যাল মিডিয়া মানেই নিত্যনতুন ট্রেন্ডের হাওয়া, আর তাতে গা ভাসাতে দেখা যায় নেটিজেনদের। সম্প্রতি এমনই একটি ভাইরাল ট্রেন্ড পানিতে গুঁড়া হলুদ মেশানোর, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।এই ট্রেন্ডে অংশ নিতে প্রয়োজন নেই কোনো দামি যন্ত্রপাতির- শুধু একটি কাচের গ্লাস, এক চিমটি হলুদ গুঁড়া, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট আর পানি। এতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো এক আলোঝলমলে দৃশ্য।ট্রেন্ড নিয়ে যা জানা গেল

গত ১৪ জুন টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন। ভিডিওতে দেখা যায়- প্রায় অন্ধকার একটি ঘরে একটি কাচের গ্লাসে গুঁড়া হলুদ ঢালছেন তিনি। গ্লাসের নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলছে। পুষ্পার আশপাশে ছিলেন আরও কয়েকজন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর। পানিতে হলুদ গুঁড়া পড়তেই গ্লাসে ছড়িয়ে পড়ে রহস্যময় হলুদ আভা। চোখেমুখে বিস্ময় আর মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকেন উপস্থিত সবাই।এই দৃশ্যই হয়ে ওঠে ভাইরাল। ২২ জুন রাত ১১টা পর্যন্ত পুষ্পা গোমেনের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে সাড়ে তিন কোটি! সেখান থেকেই শুরু ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’।

‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’ কীভাবে করবেন?

গ্ধ প্রথমে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট চালু করুন।
গ্ধ ফ্ল্যাশলাইটের উপর উল্টো করে রাখুন পানিভর্তি একটি কাচের গ্লাস।
গ্ধ ঘরের সব আলো নিভিয়ে দিন, যেন একেবারে অন্ধকার হয়।
গ্ধ এবার গ্লাসের মধ্যে দিয়ে দিন এক চিমটি হলুদ গুঁড়া।
গ্ধ দেখুন, কীভাবে গ্লাসের ভেতরে আলো ছড়িয়ে পড়ছে জাদুর মতো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

পানিতে গুঁড়া হলুদ মেশানোর ট্রেন্ড নিয়ে যা জানা গেল

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার