Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পারিবারিক কলহে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

BN DESK
01 September 2026, 08:05 PM পড়তে ১ মিনিট
পারিবারিক কলহে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জেরে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর হাসপাতালে বাবা ইখলাসের (৪৫) মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বাবা ইখলাসের সঙ্গে ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এসময় পরিবারের সদস্যরা ইখলাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইখলাসের। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

এলাকা: যশোর বাঘারপাড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পারিবারিক কলহে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার