Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পারিবারিক কলহ; বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট
পারিবারিক কলহ; বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  বরিশাল সদর উপজেলায় চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের বসতঘর থেকে রাহাত হাওলাদার (২৯) ও লামিয়া আক্তার (১৯) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইজিবাইক চালক স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদারের বসতঘরের দরজা সকাল ৮টায় বন্দ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা জানালা দিয়ে দিয়ে রাহাতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ও তার পায়ের কাছে খাটের ওপর তার স্ত্রী লামিয়ার মরদেহ দেখেন। এসময় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পারিবারিক কলহ; বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 14 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার