Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাসওয়ার্ড পরিবর্তন দিবস আজ

BN DESK
02 September 2026, 10:49 PM পড়তে ১ মিনিট
পাসওয়ার্ড পরিবর্তন দিবস আজ

লাইফস্টাইল ডেস্ক : আজ পহেলা ফেব্রুয়ারি, পাসওয়ার্ড পরিবর্তন দিবস। বর্তমান বিশ্বে সাইবার সুরক্ষা নিশ্চিত না হলে নিজস্ব তথ্যাদি নিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়। এ গুরুত্বকে মাথায় রেখেই প্রতিবছর উদ্‌যাপন করা হয় পাসওয়ার্ড পরিবর্তন দিবস।

স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ১ ফেব্রুয়ারিকে পাসওয়ার্ড পরিবর্তন দিবস হিসেবে প্রচলন করা হয় ২০১২ সালে। ম্যাট বুকানন নামের এক অস্ট্রেলিয়ান লেখক এ দিবসের প্রচলন শুরু করেন।
 
পাসওয়ার্ড-সংক্রান্ত অসচেতনতা ও অজ্ঞতা থেকে হ্যাকাররা নানা বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই নির্দিষ্ট সময় পরপর ব্যক্তিগত বিভিন্ন আইডি, ই-মেইল অ্যাড্রেসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
 
পাসওয়ার্ড হ্যাক হওয়ার প্রধান কারণের মধ্যে রয়েছে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, পুরানো পাসওয়ার্ড একাধিকবার ব্যবহার, নিজের অথবা পরিচিত মানুষের নাম-জন্মতারিখ ব্যবহার ইত্যাদি।
 
তাই অনাকাঙ্ক্ষিত হ্যাকারদের থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের ফাইল এবং সোশ্যাল মিডিয়ার আইডির পাসওয়ার্ড বারবার পরিবর্তন করুন। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে সংখ্যা, অক্ষর, চিহ্ন একসঙ্গে ব্যবহার করার বিষয়ে জোর দিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

পাসওয়ার্ড পরিবর্তন দিবস আজ

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার