Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে

BN DESK
05 September 2026, 06:42 AM পড়তে ১ মিনিট
পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক মানুষের ওপর গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি তুলতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্য।বাংলাদেশে পাসপোর্টে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়ালে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের দোসর শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরায়েল যাওয়ার সুযোগ করে দিয়েছে।

অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি তুলতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ , ছবি: হোসাইন আহমেদ ।

তিনি বলেন, নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের বিষফোড়া, রক্তখেকো নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন।

ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিমদের টাকায় ইসরায়েল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাই-বোনদের হত্যা করবে তা মেনে নেওয়া যায় না। 

ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও জানান জামায়াতের এই নেতা।প্রতিবাদ সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. খলিলুর রহমান মাদানী বলেন, ইসরায়েল ভিক্ষুক রূপে আরব বুকে একটু ভূখণ্ড চেয়েছে। তাদেরকে ভূখণ্ড দেওয়ার পর তারা মুসলমানদের প্রথম কাবা দখল করে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। এ জন্যই তারা ফিলিস্তিনের নাগরিকদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে।

ইজরায়েলের এই হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিশ্ব নেতাদের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, সন্ত্রাসী ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা ধ্বংস করার লক্ষ্যে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের উপর হামলা চালিয়ে নারী-পুরুষ, শিশু-কিশোরকে হত্যা করেছে। ইসরায়েল পরিচালিত গণহত্যার প্রতিবাদ জানিয়ে তিনি ইজরায়েলের পণ্য বর্জন করতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসরায়েলের মতোই বাংলাদেশের জনগণের উপর আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। পার্থক্যটা হচ্ছে, ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্র ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে, আর বাংলাদেশের জনগণের উপর নিজ দেশে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে।

তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহু হামলা চালিয়ে ঘোষণা দিয়েছে, হামলা মাত্র শুরু, আমরা বলবো তোমাদের ধ্বংসের যাত্রা শুরু।মক্কা বিজয়ের মতই অচিরেই ফিলিস্তিন বিজয় লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, কাফেররাও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মক্কায় হামলা চালিয়েছে, ইজরায়েলও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে হামলা চালিয়েছে।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, শামছুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার