Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

BN DESK
09 October 2025, 04:26 AM পড়তে ১ মিনিট
পিরোজপুরে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল বুধবার (৪ ডিসেম্বর) ভাণ্ডারিয়া পৌর শহরে আসমা সুলতানা যুথীর বাসভবনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ভাণ্ডারিয়া শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণ ও পিরোজপুর জেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আনোয়ার বলেছেন, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা আছে। পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

B
BN DESK | 05 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার