Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে জমির বিরোধে খুন: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
09 October 2025, 04:15 AM পড়তে ১ মিনিট
পিরোজপুরে জমির বিরোধে খুন: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাদশা শেখকে নামের একজনকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মুজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-মাজেদুল রহমান ডালিম, হাতেম আলী শেখ, সেলিম শেখ ও জাহাঙ্গীর শেখ। তাদের মধ্যে হাতেম আলী শেখ মারা গেছেন।

খালাসপ্রাপ্তরা হলেন- শেফালী বেগম ও হাসি বেগম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সকালে বাদশা শেখ তার জমি থেকে ধান নিয়ে ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাকে রাস্তায় আটকে মারতে থাকে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে আরও মারধর করা হয়। এসময় চিৎকার শুনে তার স্ত্রী আকিলা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে জমির বিরোধে খুন: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার