Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, ট্রাকচালক আটক

BN DESK
10 October 2025, 10:16 PM পড়তে ১ মিনিট
পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, ট্রাকচালক আটক

পিরোজপুরে বরিশাল-পিরোজপুর সড়কে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে সদর উপজেলার ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যানচালক আরিফ পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠলে বরিশাল থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এর ফলে আরিফ সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রেবেকা সুলতানা বলেন, ‘আরিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, ট্রাকচালক আটক

B
BN DESK | 23 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার