Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 12:16 PM পড়তে ১ মিনিট
পিরোজপুরে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে ইমরান হোসেন ধলু (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৯ মার্চ) উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহটি একই গ্রামের মনির আকনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ভোরে সাহরি করার পর ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি তিনি। পরে সকালে তার মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা দুপুরে ধানক্ষেতে ইমরান হোসেন ধলুর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার