Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

BN DESK
10 October 2025, 05:32 AM পড়তে ১ মিনিট
পিরোজপুরে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে জাহিদ বকাউল (২৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে তার বিরুদ্ধে উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইন থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা দরবার শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠী বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। তখন দোকানি টাকা চাইলে বলেন, ডিউটি শেষ করে টাকা দিচ্ছি। একপর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে জাহিদ বিষয়টি থানায় জানান। পরে পুলিশ তদন্তসাপেক্ষে তাকে গ্রেফতার করে।

অভিযোগকারী হুসাইন অভিযোগ করেন, পুলিশ সদস্য জাহিদ মাহফিলের সময় পোশাক পরে দোকানে গিয়ে দুটি নম্বরে ২১ হাজার ৮০০ টাকা নেন। পরে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না। এসময়ে বিষয়টি নেছারাবাদ থানায় জানানো হয়। কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তিনি একইভাবে শতাব্দী টেলিকম থেকে ২০ হাজার, বাসস্ট্যান্ডের রিমন আহম্মেদের দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

B
BN DESK | 06 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার