Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে বিদেশি সিগারেটসহ আটক ১

BN DESK
03 September 2026, 11:13 PM পড়তে ১ মিনিট
পিরোজপুরে বিদেশি সিগারেটসহ আটক ১

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেটসহ মো আবুল কালাম শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৪ জানুয়ারী) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজার থেকে তাকে আটক করা হয়।

মো. আবুল কালাম শেখ (৫২) মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের মৃত মোতালেব শেখের পুত্র। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  আ' লীগের সভাপতি। 

পিরোজপুর পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন জানান, তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  তার মা আলেকজান বিবির বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুমে থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা। 

তিনি আরো জানান, এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছ। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে বিদেশি সিগারেটসহ আটক ১

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার