Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

BN DESK
01 September 2026, 08:12 PM পড়তে ১ মিনিট
পিরোজপুরে বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:  ‎পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শাকিল আকন ওই গ্রামের মো. ইউসুফ আকনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আকাশ মেঘলা দেখে শাকিল আকন বসতবাড়ির পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যান। এসময় শাকিলের মা শারমিন আক্তার ওই জমিতে মুগের ডাল তুলছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি নিহত হন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

‎এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার