Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 02:59 AM পড়তে ১ মিনিট
পিরোজপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে রতন ব্যাপারী নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার সোনারগোপ এলাকার একটি আমগাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ব্যবসায়ী রতন ব্যাপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত জনার্দন ব্যাপারীর ছেলে। তিনি হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।

রতন ব্যাপারীর স্ত্রী যমুনা রানী ব্যাপারী বলেন, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সঙ্গে লেনদেন করতেন তিনি। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি বুঝতে পারছি না কেন তিনি আত্মহত্যা করলেন।

স্থানীয় গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমগাছের সঙ্গে রতন ব্যাপারীর ঝুলন্ত লাশ। পরে পুলিশকে জানালে তারা মরদেহ নিয়ে যায়।

ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন ব্যাপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা-পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার