Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে মাদকসহ বাবা-ছেলে গ্রেফতার

BN DESK
04 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট
পিরোজপুরে মাদকসহ বাবা-ছেলে গ্রেফতার

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের মধ্যরাস্তা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পৌর শহরের মধ্যরাস্তা এলাকার সাবেক পুলিশ সদস্য মো. ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫)। তার ছেলে মো. শফিক শেখ (২৩)। ওবায়দুল কাইয়ুম ওই এলাকার মো. হাজী আলম শেখের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছে তারা।

অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এসকে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও সম্পৃক্ত ব্যক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে মাদকসহ বাবা-ছেলে গ্রেফতার

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার