Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

BN DESK
09 October 2025, 11:47 AM পড়তে ১ মিনিট
পিরোজপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় সামিয়া আক্তার নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২ জুলাই ) দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলায় এলাকায় এ দুর্ঘটনা হয়। 

নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।‎

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।’

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘মোটরসাইকেলের চাপায় সাত বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার