Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

BN DESK
08 October 2025, 08:48 PM পড়তে ১ মিনিট
পিরোজপুরে রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরির অভিযোগে তিন নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করেছেন জেলা বিএনপি।

গতকাল বুধবার (৫ মার্চ)রাতে জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিস্কারের কথা জানানো হয়।

তারা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, ওই ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হেদায়েত খান (৫০) এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪৫) ।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, দলীয়শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদেশ এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। 

 

জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেন অভিযুক্তরা। স্থানীয়রা এ সময় ভাঙায় বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে ব্রিজে থাকা লোহার রড নিয়ে যায়। এ ঘটনায় ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে মঙ্গলবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। 

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, এক বছর আগে এডিবির আওতায় ওই সেতুটির ছাউনিটি ঢালাই দেওয়া হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

B
BN DESK | 06 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার