Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

BN DESK
01 June 2026, 01:40 AM পড়তে ১ মিনিট

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (সদর হাসপাতাল) চিকিৎসাসেবা, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী।

আজ রোববার (৩১ মে) সকাল ১১টায় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ, পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, জনবল সংকট এবং অ্যাম্বুলেন্স সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোগীদের কাছ থেকে সরাসরি নানা সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিশেষ করে হাসপাতালে যেন কোনো দালাল চক্র প্রবেশ করতে না পারে এবং জরুরি রোগী পরিবহনের সীমাবদ্ধতা দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দেন সংসদ সদস্য।

এ সময় সংসদ সদস্য বলেন, ‘জরুরি মুহূর্তে রোগীরা যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পান তা নিশ্চিত করতে হবে।’ এছাড়া হাসপাতালের ওয়ার্ড ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান, পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে তদারকি বাড়ানোর নির্দেশ দেন। সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এমপি মাসুদ সাঈদী। তিনি স্পষ্টভাবে জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত সব ত্রুটি দ্রুত সময়ের মধ্যে সমাধানের নির্দেশ দেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, দেশের সব হাসপাতালকে আধুনিক, জনবান্ধব ও মানসম্মত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের পাশাপাশি হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে তিনি নাজিরপুর উপজেলা হাসপাতালের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এই আকস্মিক পরিদর্শনকালে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর উপজেলা আমির মো. আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পিরোজপুরে হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

B
BN DESK | 01 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার