Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুরের মৃত্যু

BN DESK
10 October 2025, 05:32 AM পড়তে ১ মিনিট
পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুর মো. ইউসুফ আলী খান(৬০) মারা গেছেন।

আজ মঙ্গলবার  (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুত্রবধূ শাবানা আক্তারকে (২৫) ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। ওই সময় শাবানা আক্তারের শ্বশুর ইউসুফ আলী খান পুত্রবধূকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 
 

হাউসূফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান, প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলীর খানের বাড়ির গলিতে রাখা হয়। ওই বিদ্যুতের তারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়।

তবে মকবুল হোসেনের দাবি, ইউসুফ আলী খান তার বাড়ির পাশের মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার এসআই নবী নূর বলেন, আমি খবর পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি। তদন্তের পর বিস্তারিত বলতে পারব।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুরের মৃত্যু

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার