Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কেন এই পার্থক্য?

BN DESK
09 October 2025, 02:01 AM পড়তে ১ মিনিট
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কেন এই পার্থক্য?

লাইফস্টাইল ডেস্ক : নারী নাকি পুরুষ, কারা বেশি হাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গবেষকরা। আর এতেই প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষাটি বলছে, হাসির দৌড়ে পুরুষদের থেকে কয়েক যোজন এগিয়ে নারীরা। তবে এই প্রতিযোগিতায় নারী-পুরুষ সকলকে পেছনে ফেলে দিয়েছে সদ্যোজাত শিশুরা।


সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, একটি শিশু দিনে গড়ে প্রায় ৪০০ বার হাসে। সেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী দিনে গড়ে ৬২ বার হাসেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটি অত্যন্ত কম। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে মাত্র ৮ বার হাসেন! অর্থাৎ, নারীদের চেয়ে পুরুষরা প্রায় সাত গুণ কম হাসেন।

 


গবেষকদের মতে, এর নেপথ্যে জৈবিক ও সামাজিক উভয় কারণই রয়েছে। নারীদের মুখের পেশি সঞ্চালনের ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি হয়। তাই তারা সহজে হাসতে পারেন। পাশাপাশি এর সঙ্গে যোগ হয় সামাজিক অনুশাসন।


ছোটবেলা থেকেই মেয়েদের আবেগ প্রকাশে বেশি স্বতঃস্ফূর্ত হতে শেখানো হয়। অন্যদিকে, পুরুষদের ওপর ভাবগাম্ভীর্য বজায় রাখার একটি সামাজিক চাপ থাকে।
শিশুদের অফুরন্ত হাসির উৎস অবশ্য একেবারেই ভিন্ন। পারিপার্শ্বিক ইতিবাচক উদ্দীপনার প্রতি তাদের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই হলো এই অনাবিল হাসির কারণ।

বিশেষজ্ঞদের মতে, হাসি কেবল মন ভালো রাখার টনিক নয়, এটি সামাজিক বন্ধন দৃঢ় করার অন্যতম চাবিকাঠিও।


হাসি মানসিক চাপ কমায় এবং অন্যের সঙ্গে সম্পর্ক সহজ করে তোলে। তাই লিঙ্গ বা বয়সের অঙ্ক না কষে, একচিলতে হাসিতেই শুরু হোক আপনার দিন।

সূত্র : আজকাল

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কেন এই পার্থক্য?

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার