Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

BN DESK
01 September 2026, 06:09 PM পড়তে ১ মিনিট
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

পুলিশ বাহিনীর যানবাহন সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার ১৭২ কোটি টাকায় ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার উদ্যোগ নিয়েছে। প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে ৮৬ লাখ টাকা। 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব উপস্থাপন জননিরাপত্তা বিভাগ। 

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এসব পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করা হবে।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সারাদেশের ৪৬০টি থানাসহ বিভিন্ন পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায়। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয় আইন, ২০০৬ এর ধারা ৬৮(১) এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮ এর বিধি ৭৬(২) অনুসারে এই সরাসরি ক্রয়ের প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি জননিরাপত্তা বিভাগ থেকে উত্থাপন করা হলেও বাস্তবায়নের দায়িত্বে থাকবে পুলিশ সদরদপ্তর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার