Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

BN DESK
01 September 2026, 06:35 PM পড়তে ১ মিনিট
পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জসিম মোড়ল (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মুখী ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জসিম মোড়ল মশাখালী মুখী গ্রামের মৃত হাসেম মোড়লের ছেলে। 

এর আগে গতকাল গতকাল শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজঘাট এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন জসিম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে মুখী ব্রিজঘাট নদীরপাড়  এলাকায় সূত্রধর বাড়িতে একটি মামলা তদন্ত করতে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  জসিম, ফাহিম ও সোহেল নামের তিনজন সুতিয়া নদীতে ঝাঁপ দেন। পরে নদী সাঁতরে ফাহিম ও সোহেল ওপরে উঠতে পারলেও জসিম নিখোঁজ হন।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, রবিবার দুপুরে লাশটি উদ্ধার হয়। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,  নিখোঁজ জসিমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি  ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার