Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের সবচেয়ে বড় দুর্বলতা আচরণগত সমস্যা: বরিশাল রেঞ্জ ডিআইজি

BN DESK
01 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট

পুলিশের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো আচরণগত সমস্যা ও সহযোগিতামূলক মনোভাবের ঘাটতি বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

মঙ্গলবার সকালে বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, কোনো ভুক্তভোগী থানায় সাহায্যের জন্য এলে পুলিশ সদস্যদের সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে কনস্টেবল, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে সেই সহমর্মিতার ঘাটতি দেখা যায়।

এ সমস্যা দূর করতে পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তনের চেষ্টা চলছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিজেদের আচরণের মাধ্যমে অধস্তনদের সামনে উদাহরণ তৈরির চেষ্টা করছেন।

বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জুলফিকার আলী হায়দার বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি ডিজিটাল অপরাধ, প্রতারণা ও অনলাইনভিত্তিক অপরাধ বাড়ছে।

এ ছাড়া মাদক সেবন, কিশোর গ্যাং ও বর্ষাকালে ডাকাতির ঘটনাও উদ্বেগের বিষয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের পরামর্শ নিয়ে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করার কথা জানান তিনি।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ডিআইজি বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁদের কাছে নানা তথ্য থাকে।

পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সাংবাদিকদের জন্য পুলিশের দরজা সবসময় খোলা থাকবে। পুলিশের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ডিআইজি জানান, মাদক ও আচরণগত সমস্যা প্রতিরোধে স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার ও মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম খসরু ও গণমাধ্যমকর্মীরা।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পুলিশের সবচেয়ে বড় দুর্বলতা আচরণগত সমস্যা: বরিশাল রেঞ্জ ডিআইজি

B
BN DESK | 18 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার