Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা গ্রেফতার

BN DESK
10 October 2025, 11:17 AM পড়তে ১ মিনিট
পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা গ্রেফতার

পিরোজপুর জেলার ভাণ্ডরিয়ায় থানা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া ছাত্রদল নেতা কবির জমাদ্দারকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

গ্রেফতার কবির জমাদ্দার (২৮) পিরোজপুর জেলার লক্ষ্মীপুরা গ্রামের মালেক জমাদ্দারের ছেলে ও পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য।

র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, গত ২৩ মে সকালে ভাণ্ডারিয়ার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মোদিরাবাদ গ্রামে এক নারীর ঘরবাড়ি ভাঙচুর করে ২০-২৫ জন। সেই ঘটনায় কবিরসহ দুইজনকে আটক করেছিল পুলিশ। তখন ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্য ভাণ্ডারিয়া থানায় মামলা করেন। সেই মামলায় কবিরকে গ্রেফতার করেছে র‌্যাব

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা গ্রেফতার

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার