Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূবালী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “ওরিয়েন্টেশন প্রোগ্রাম”

BN DESK
10 October 2025, 11:52 AM পড়তে ১ মিনিট
পূবালী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “ওরিয়েন্টেশন প্রোগ্রাম”

পূবালী ব্যাংক পিএলসি’র নতুন নিয়োগপ্রাপ্ত ১২৮ জন কর্মকর্তাদের জন্য মানব সম্পদ বিভাগ কর্তৃক পাঁচ (০৫) দিনব্যাপী “ওরিয়েন্টেশন প্রোগ্রাম” এর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নবীনদের নিষ্ঠা ও সততার সংগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে নিজেদেরকে ব্যাংকিং সংক্রান্ত সবধরণের জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। পূবালী ব্যাংক সবসময় এ দিকটায় বিশেষ দৃষ্টি দিয়ে থাকে। 
ব্যবস্থাপনা পরিচালক নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দৃঢ় সংকল্প, একাগ্রতা, আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে গ্রাহকদের সেবাদানের আহ্বান জানান। তিনি বলেন, যথাযথ ও সঠিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অফিসারদের অবশ্যই আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “ওরিয়েন্টেশন প্রোগ্রাম”

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার