Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

BN DESK
05 September 2026, 10:14 AM পড়তে ১ মিনিট
পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সাইন্স ক্লাব ও পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ, কে, এম, আব্দুর রকীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন পিএইচডি।


অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বিদেশি গাছ বর্জন এবং দেশীয় গাছ রোপণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপর জোর দেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

B
BN DESK | 02 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার