Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূবালী ব্যাংক পিএলসি’র কলাবাগান উপশাখার শুভ উদ্বোধন

BN DESK
05 September 2026, 10:14 AM পড়তে ১ মিনিট
পূবালী ব্যাংক পিএলসি’র কলাবাগান উপশাখার শুভ উদ্বোধন

সম্মানিত গ্রাহকবৃন্দকে অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি রাজধানীর কলাবাগানে উপশাখার কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান। সভাপতিত্ব করেন পান্থপথ শাখা প্রদান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ খোসদার আলী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে কলাবাগান উপশাখাটি উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কলাবাগান উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং পূবালী ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক পিএলসি’র কলাবাগান উপশাখার শুভ উদ্বোধন

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার